
বিবিসির মাস্টারশেফ সেমিফাইনালের মঞ্চে রাজশাহীর ইসমাইল
যুক্তরাজ্যের লন্ডনে রেস্তোরাঁয় ‘কিচেন পোর্টার’ হিসেবে কাজ শুরু করেছিলেন ইসমাইল হোসেন। রেস্তোরাঁর ব্যস্ত রান্নাঘরে তিনি দিনের পর দিন দাঁড়িয়ে কাজ করেন। এই বাংলাদেশিই বিবিসির জনপ্রিয় ‘মাস্টারশেফ: দ্য প্রফেশনালস’ শীর্ষক পেশাদার রান্নার প্রতিযোগিতার সেমিফাইনালের মঞ্চে গিয়েছেন।



